Showing posts with label বিনোদন. Show all posts
Showing posts with label বিনোদন. Show all posts

Thursday, February 11, 2016

পরী মনির অতীত স্বামীকে নিয়ে তোলপাড়



pori moniবিনোদন ডেস্ক : গুঞ্জনটা অনেকদিন ধরেই ভর করছিল হাওয়ায়। রূপালীজগতে পা ফেলার আগে বিয়ে করেছিলেন চিত্রনায়িকা পরী মনি। ভোলার ইসমাইল জন নামে জনৈক তরুণকে ভালোবেসে বিয়ে করেছিলেন পরী মনি। যদিও নাম তখন তার স্মৃতি মনি। সূত্র বলছে সময়টা আনুমানিক ২০১০। সে বছরই বিয়ে করেন তারা। কিন্তু পরী মনিকে মেনে নেয়নি ইসমাইল জনের সম্ভ্রান্ত পরিবার।
মিডিয়ায় কাজের ব্যাপারে আগ্রহটা বরাবরই ছিলো পরীর। বিয়ের পরও সুন্দরী পরী স্বামীকে চাপ দিতে থাকেন মিডিয়ায় কাজের সুযোগ করে দিতে। সে সূত্রে নানা পরিচালকের কাছে ধর্ণা দিতে থাকেন ইসমাইল। নাম প্রকাশে অনিচ্ছুক তেমনই এক নাট্য পরিচালকের কাছ থেকে জানা গেলো এসব তথ্য।
কিন্তু তারপরের গল্পটা জানা নেই। যতটুকু জানা যায়, এরপরের গল্পটা একজন সাহসী নারীর। একাই নিজের শ্রমে ও কৌশলে যে উঠে এসেছে বড়পর্দার কেন্দ্রে। ২০১১ সালে ঢাকায় পা ফেলে আজ তিনি ঢালিউডের হার্টথ্রব নায়িকা পরী মনি।
রোববার সকালে হঠাৎ হৈ চৈ, পরী মনির সাবেক স্বামীর ছবি ফাঁস হয়ে গেছে। ঘটনা অনুসন্ধানে জানা গেলো, ইসমাইল জনের বন্ধু অনিক ইব্রাহীম সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে প্রকাশ করেছেন পরী মনির অতীত জীবনের কিছু ছবি। তাতেই সোরগোল।
ইব্রাহীম ছবিগুলো প্রকাশের পাশাপাশি লিখেছেন, ‘আমার বন্ধু ইসমাইল আর তার wife সৃতি মনি যে আজ বাংলা চলচ্চিত্রের আলচিত নাইকা পরি মনি, এক সময় ভোলা সদর এই থাকতো তার জামাই বাড়িতে, তারপর তার নেশা গেলো অর্থ আর লোভ লালোশার দিকে, যার জন্ন্য আমার সহজ সরল বন্ধুকে ত্যাগ করতে দিধাভোদ করলো না, যাই হোক ছবি গুলো দেখে পুরনো দিনের কথা মনে পরে গেল তাই সবার সাথে একটু সেয়ার করলাম।